রূপগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় টিনশেডের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের ১৫ দোকান ও দুইটি বসত ঘর দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাতে উপজেলার ভুলতা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আলম জানান, ভোররাত সোয়া তিনটার দিকে ভুলতা এলাকায় নুরম্যানসন মার্কেটের পিছনে পারভেজের মালিকানাধীন টিনশেড ফার্নিচার মার্কেট সংলগ্ন বাচ্চু মিয়ার ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ফার্নিচার মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ষ্টেশন অফিসার জানান। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেন নি।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর