ঘুমের ঘোরে পুড়ে অঙ্গার ছয় বছরের শিশু

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:০৬ পিএম

নরসিংদীতে একটি বাড়িতে আগুন লেগে ঘুমিয়ে থাকা ছয় বছরের একটি শিশু পুড়ে মারা গেছে। 

শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুরে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুটির নাম সুরাইয়া আক্তার (৬)। সে ওই এলাকার জেলে মনির হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, মেয়েটির বাবা মাছ ধরার কাজ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে অবস্থান করছিলেন। তার মা বাড়ির পাশেই কৃষি জমিতে কাজের জন্য সকালেই বের হয়। ধারণা করা হচ্ছে, এসময় বৈদুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ওই সময় বসত ঘরে শিশুটি একাই ঘুমিয়ে ছিলো। 

করিমপুর পুলিশ ফাাঁড়ির আইসি সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিলো। বাবা-মা কেউ ঘরে না থাকায় আগুনে বসত ঘরের সঙ্গে মেয়েটিও মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক সট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। 

একাত্তর/এসি
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর