স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার পর ডাকাতি, গ্রেপ্তার ছয়

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে ও স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনার আট দিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছয় ডাকাত গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।  উদ্ধার করা হয়েছে লুটের ১৩ ভরি স্বর্ণালঙ্ককারসহ নগদ ৭৬ হাজার টাকা।

সোমবার (১৭ মার্চ) রাতে রাজশাহী, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গত ৯ মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে ডাকাতদল। এরপর তারা স্বর্ণের ব্যাগ লুট করে প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী সরস্বতী দাস বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ছয় ডাকাত গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ওই চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ দিনের বেলায় ফলের ব্যবসাসহ নানা পেশায় নিযুক্ত থাকলেও  রাতের বেলা ডাকাতি করতেন। 

তিনি আরও জানান, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর