গাজীপুরে তিন দাবিতে একটি পোশাক কারাখানায় কর্মবিরতি

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম

গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

বুধবার (১৯ মার্চ) কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টস লিমিটেডের (আলিফ গ্রুপ) শ্রমিকরা এই কর্মবিরতি পালনে করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ঈদ বোনাস, গত বছরের বাৎসরিক ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে তারা কর্মবিরতি পালন করছেন। গত কয়েক দিন ধরেই তারা এসব দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। তাদের দাবি-দাওয়া পূরণ করাতো দূরের কথা, কর্তৃপক্ষ কারখানায় আসা বন্ধ করে দিয়েছেন। ঈদ এলেই মালিক পক্ষ এমন তালবাহানা করেন। 

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন, ২৫ মার্চ ঈদ বোনাস এবং ২৭ মার্চ চলতি মাসের অর্ধেক বেতন দেবেন। কিন্তু শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে কর্ম বিরতি পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে  গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। 

একাত্তর/এসি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম....
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর