শিশুকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:৩৯ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আটক যুবক বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুরের (কলেজের পাশে) বাসিন্দা।

এ ঘটনায় ওই শিশুর বাবা শনিবার (২২ মার্চ) বিকেলে কালুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার বাদী জানান, তিনি একজন ব্যবসায়ী। একটি স্যানিটারি মালামাল তৈরির কারখানা আছে তার। ভুক্তভোগী শিশুটি (৬) মাদ্রাসা ছাত্রী।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, শনিবার (২২ মার্চ) বেলা ২টার দিতে তার মেয়ে বাড়ি থেকে খেলাধুলা করতে বাড়ির ১০০ গজ দূরে মো. সিদ্দিক মণ্ডলের চালের চাতালের পাশে খনন করা পুকুর থেকে মাটি নিয়ে বাড়ি ফিরছিলো। এসময় চাতালে পৌঁছলে মেয়েকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। পরে শিশুটি চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা শিশুটি পরিবারকে জানালে স্থানীয়রা অভিযুক্ত আটক করে পুলিশে দেয়।

কালুখালী থানার এসআই মোস্তফা জানান, অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন। শিশুটির বাবা মামলা করেছে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর