বগুড়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

বগুড়ার শেরপুরে আকবর আলী সাধু নামে ৬০ বছর বয়সী বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম গ্রামের চার মাথায় এলাকায় নিজ বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷

স্বজনদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর আকবর বাড়ির সামনে হাঁটতে করতে বের হন। রাতে গ্রামের একটি দোকানে চা পান শেষে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা আকবরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়৷ তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আকবরের মৃত্যু হয়৷ পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর