রাজবাড়ীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, মুক্তিপণ না পেয়ে হত্যা দাবি

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৮:০২ পিএম

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিখোঁজ থাকা কালে মুক্তিপণ দাবি করা হয়েছিল। না পেয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে জেলার কালুখালী উপ‌জেলার রতন‌দিয়া ইউনিয়‌নের মাধবপুর গ্রা‌মের পদ্মা নদী থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়।

নিহতের নাম নীরব শেখ। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হ‌রিণবা‌ড়িয়া গ্রা‌মের জিয়ারুল শে‌খের ছে‌লে।

স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার (২০ মার্চ) রা‌তে বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায় নীরব। সেদিন আর বাড়ি ফেরেনি। পর দিন ‌খোঁজ না পে‌য়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সন্ধান চান। এর কিছু সময় পর বাবার কা‌ছে অপ‌রি‌চিত নাম্বার থে‌কে ফোন আসে। এতে ২০ লাখ টাকা দাবি করা হয়। এমনকি টাকা না দিলে দেওয়া হয় হত্যা হুমকিও। পাশাপাশি টাকা নি‌য়ে পাংশার এক‌টি ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেয়। এরপর থে‌কে ওই নম্বরটি বন্ধ। প‌রে বাবা কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। 

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে মর‌দেহ‌ দেখে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর