নরসিংদীতে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পিএম

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের এক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পাঁচ আগস্টের পর এলাকাছাড়া ছিলেন, প্রবাস ফেরত ভাইতে দেখতে এসে প্রাণ হারালেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এই হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম আমির হোসেন (৩০)। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। আমির হোসেন উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক ছিলেন। 

নিহতের স্বজনরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায় পাঁচ আগস্টের পর এলাকাছাড়া ছিলেন তিনি। প্রবাস ফেরত ভাইকে দেখতে মঙ্গলবার বাড়ি ফেরেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নরসিংদী সদর থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর