মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে আলাদা দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাত আটটার দিকে শ্রীনগরের সমাষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে নিহত হন পথচারী পায়েল (৪৫)। একইদিন দিনগত রাত তিনটার দিকে হাসাড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রংপুর জেলার বাসিন্দা আলিমুল (২৭)। অন্যদিকে শনিবার সকালে সিরাজদিখানে নিমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারে  ধাক্কায় মারা যান আরও এক মোটরসাইকেল চালক। 

এসব তথ্য জানিয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আরও জানান, রাতে হাসাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। স্বাভাবিক রয়েছে যান চলাচল।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর