সাঁতার জানার পরেও পুকুরে ডুবে মৃত্যু, রহস্য খুঁজছে পুলিশ

আপডেট : ০২ মে ২০২৫, ০৯:৫০ পিএম

নরসিংদীর পলাশে নিখোঁজের পর পুকুরে ভেসে উঠেছে এক স্কুল ছাত্রের মরদেহ। তিনি সাঁতার জানার পরেও কীভাবে ডুবে মারা গেলেন সে রহস্য খুঁজছে পুলিশ।

শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত হাবিব মিয়া (১২) জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে। তিনি ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ইয়াসিন নামের এক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুল ছাত্র হাবিব। গোসল শেষে সাথে থাকা শিশুটি চলে আসলেও হাবিবের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে শুক্রবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

হাবিব সাঁতার জানার পরেও কীভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেলো সে রহস্য খুঁজছে পুলিশ।

পলাশ থানার উপ-পরিদর্শক এসআই রেজাউল করিম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর