আশ্রয়ণ প্রকল্পের ২০ ঘরে ভাঙচুর-লুটের পর গুড়িয়ে দিলো দুর্বৃত্ত

আপডেট : ০৬ মে ২০২৫, ১১:০৫ পিএম

নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর থেকে বাসিন্দাদের তাড়িয়ে দিয়ে ভাঙচুর, লুটের পর এবার ঘরগুলো ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। 

সোমবার (৫ মে) রাতে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো গুড়িয়ে দেওয়া হয়। ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে ঘর নির্মাণের বিভিন্ন সামগ্রী।

পরে মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে একদল দুর্বৃত্ত মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পে অতর্কিত হামলা চালিয়ে প্রকল্পের ঘরে বসবাসরত পরিবারগুলোর লোকজনকে ভয় তাড়িয়ে দেয়। পরে তারা ২০টি ঘর ভাঙচুর করে দরজা, জনালাসহ ভেতরে থাকা বিভিন্ন সামগ্রী লুট করে।

তবে এতো বড়ো একটি ঘটনা ঘটে গেলেও কারো নামে মামলা না হওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখনও কেন অভিযুক্তরা চিহ্নিত হচ্ছে না।

সহকারী কমিশনার তরিকুল ইসলাম জানান, এঘটনায় মুড়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তক বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর