আড়াইহাজারে ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০১:২১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসীনের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে ভোরের উপজেলার বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পুত্র ইয়াসীন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছিরউদ্দিন জানান, বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকার মাহবুবুলের ছেলে ইয়াসিন সৌদি আরব ছিলেন। সেখানে তার মানসিক সমস্যা দেখা দিলে দেশে পাঠিয়ে দেয়া হয়। দেশে আসার পর থেকে গত দুই বছর ধরে তাকে ঢাকার মানসিক হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু মাঝে মাঝে সে উত্তেজিত হয়ে অশোভন আচরণ করলে ঘরের ভিতর বেঁধে রাখা হতো।

এদিকে শুক্রবার সকালে কৌশলে বাধন খুলে ইয়াসীন ঘরে থাকা হাতুড়ি দিয়ে তার ঘুমন্ত বাবা মাহবুবুলের মাথায় আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর