তাকে চট করে ফিরিয়ে আনতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, চট করে তাকে দেশে ফিরিয়ে আনতে মাটি কেটে যেমন সুড়ঙ্গ করা হয়, তেমনি সুড়ঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে। পাঁচ আগস্টের অর্জনকে ব্যর্থ করে দিতে দেশের ভেতরে গভীর চক্রান্ত, ষড়যন্ত্র চলছে।

শনিবার (১১ অক্টোবর) শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপির আয়োজিত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবির সমালোচনা করে রিজভী বলেন, ৪৭ বছর ধরে বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’। আপনারা বলছেন- ‘শাপলা’ না থাকলে ‘ধানের শীষ’ থাকবে না। আপনাদের জন্মের আগের প্রতীক নিয়ে কাউন্টার করছেন। ‘শাপলা’ না দিলে ‘ধানের শীষ’ দেওয়া হবে না; একটা অযাচিত বিতর্ক।

রিজভীর প্রশ্ন, এসব করে কেন আপনারা সময় এবং গণতন্ত্রে ঐক্যবদ্ধ থাকার যে স্পিড তা নষ্ট করছেন?

রিজভী বলেন, যারা নানা ধরনের বিতর্ক তৈরি করে বিভেদ এবং বিভাজন তৈরির চেষ্টা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। আলাপ-আলোচনা, বিতর্ক হবে। কিন্তু একটা ঐক্য থাকতে হবে। কেননা পাঁচ আগস্টের অর্জনকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের ভেতর গভীর ষড়যন্ত্র চলছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, সদস্য সংগ্রহ টিমের টিম প্রধান ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদলের সাবেক সহ সভাপতি জাকির হোসেন নান্নু, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে মহানগরের বেশ কয়েকজন প্রবীণ ও তরুণ সদস্য ফরম সংগ্রহ করে বিএনপিতে যোগ দেন। এছাড়া মহানগরের  আটটি থানা বিএনপির সভাপতির কাছে দলীয় ফরম বিতরণ করা হয়।

শুরুতে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহযোগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।  

একাত্তর/এসি
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর