দুর্ঘটনার ফাড়া কেটে দুই যাত্রীর প্রাণ গেলো আরেক দুর্ঘটনায়

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

ফরিদপুরে দুর্ঘটনার শিকার হওয়া একটি বাস থেকে নেমে কয়েকজন যাত্রী সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একই লেনে পেছন থেকে একটি ট্রাক ওই বাসকে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা দুই যাত্রী নিহত হন। এতে আহত হন আরও পাঁচ জন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত তিনটার দিকে জেলার ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন পুরুষ, তার পরিচয় জানা যায়নি। অপর জনের নাম ফারজানা। তিনি পাবনা জেলার বেড়া থানার বনগ্রামের বাসিন্দা। 

‎শিবচর হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯১৪৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় সামনে থাকা একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎দুর্ঘটনার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ায়। এসময় একই লেনে থাকা একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৬৬১) এসে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী নিহত হন এবং চার থেকে পাঁচ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।
‎
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর