মাথায় হেলমেট হাতে ঢাল, ফরিদপুরে এ যেন যুদ্ধ!

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম

ফরিদপুরে জমি নিয়ে দুই দফা সালিশ পছন্দ না হওয়ায় দুই দল গ্রামবাসীর তুমুল সংঘর্ষ হয়েছে। তারা মাথায় হেলমেট, হাতে ঢালসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় বেশকিছু বাড়িঘরে ভাঙচুর ও লুট চালানো হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। থানা পুলিশ ঘটনা সামাল দিতে না পেরে জেলা পুলিশের সহায়তায় পরিস্থিতি আয়ত্তে আনা হয়।

রোববার (২ নভেম্বর) বিকেল তিনটা জেলার ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পিছু হটে। এসময় আহত হয় অন্তত ৬০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

তারা জানান, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বার লোকজন গত শুক্রবার জমিজমা বিরোধ নিয়ে শালিস বৈঠকে বসে। কিন্তু সমাধান না হওয়ায় রোববার বিকালে আবার বৈঠক বসলেও কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না হওয়ার দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। 

স্থানীয়দের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর না থাকায় সংঘর্ষকারীরা গ্রামবাসীর ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করে, একই সঙ্গে বহনযোগ্য মূল্যবান জিনিসপত্র লুট করে। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের জানান, এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চার জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, বেপরোয়া গ্রামবাসীকে শান্ত করতে না পারায় জেলা পুলিশের সহায়তা নেওয়া হয়। 

একাত্তর/এসি
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর