সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোঁজ দুই

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই যুবকের শুধু নাম জানা গেছে। তারা হলেন- রানা ও শুভ। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের খোঁজ পায়নি।   

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবেছে। দুই ঘণ্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়। ভোরে তাদের বরিশালের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, নিখোঁজ দুই জনের সন্ধানে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর