হাজারী গুড়ের দেশে রস ছাড়াই তৈরি হচ্ছিলো খেজুর গুড়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা তার ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’এর জন্য বিখ্যাত। আর এই উপজেলাতেই খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিলো খেজুর গুড়। এমন খবর ভোক্তা অধিকারের কানে গেলে সেখানে অভিযান চালিয়ে নকল গুড় তৈরির চুলা, সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় ১০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। এসময় হাজার টাকা জরিমানসহ উৎপাদনকারীকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় কোকিল উদ্দিনের বাড়িতে এই অভিযান চালায় ভোক্তা অধিকার।

অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। 

স্থানীয়রা জানান, কোকিল উদ্দিন দীর্ঘদিন ধরেই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে তা নিয়মিত বাজারে সরবরাহ করছিলেন। খেজুর গুড়ের নামে যা বিক্রি হচ্ছিরো তা রস ছাড়া ভেজাল গুড়। 

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কোকিল উদ্দিন ও তার স্ত্রীকে রস ছাড়াই গুড় তৈরি করছিলেন। রস না থাকলেও ভোক্তাদের ঠকাতে কোকিল প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি করে গুড় তৈরি করতেন। তাকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা তার ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’ এর জন্য বিখ্যাত। বিশেষ করে ঝিটকা ও এর আশেপাশের গ্রামগুলো এই বিশেষ প্রক্রিয়ায় তৈরি গুড়ের জন্য সুপরিচিত, যা প্রায় ২০০ বছরের পুরনো এবং এর স্বাদ, গন্ধ ও বিশুদ্ধতার জন্য এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত খ্যাতি লাভ করেছিলো। এই গুড় খেজুরের রস থেকে প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয় এবং এর উদ্ভাবক মোহাম্মদ হাজারীর নামে এর নামকরণ করা হয়েছে, যা মানিকগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। হালে স্থানীয়দের অভিযোগ, এতেও অনেকটা ভেজাল রয়েছে। 

গুড়টি অন্য গুড়ের চেয়ে ভিন্ন, কারণ এটি সাধারণত সাদা এবং অত্যন্ত সুগন্ধযুক্ত হয়, যা এর বিশুদ্ধতা প্রমাণ করে। 

তবে সরেজমিনে গাছ থেকে রস নামিয়ে গুড় বানিয়ে নিলে ভেজাল থেকে রক্ষা পাওয়া যায়। এই গুড় প্রতি কেজিতে বিক্রি হয় এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। 

প্রকৃত হাজারী গুড়ের উৎপাদন কমে গেলেও, ঝিটকা এলাকার কিছু গাছি পরিবার এই ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের গুড়ের প্যাকেজিংয়ে বিশেষ ট্রেডমার্ক ব্যবহার করছেন।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর