ছেলেটা জেলে, ভাবতেই কষ্ট লাগে: ফজলুর রহমান এমপি

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেছেন, মনটা আজকে ভালো নেই। আমার একটা ছেলেকে জেলখানায় রেখে, সে আবার অসুস্থ, স্ট্রোক করেছে—সেই রোগী জেলখানায় আছে এটা ভাবতেও আমার কষ্ট লাগে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মিঠামইন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

বক্তব্যের শুরুতেই স্থানীয় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ফজলুর রহমান। তিনি বলেন, আজকে এখানে মিটিং করতে এসে তার চেহারাটা দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য কষ্টের। গত ২০ বছর ধরে জালেমদের বিরুদ্ধে সে লড়াই করেছে। নিজের জমিজমা বিসর্জন দিয়ে, প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে রাজনীতি করেছে।

জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত ও কারাবরণ প্রসঙ্গে তিনি বলেন, একটা ভুলের কারণে জীবনের সবকিছু শেষ হয়ে যায় না। নিশ্চিত সে একটা ভুল করেছে, তা না হলে দল এ ধরনের সিদ্ধান্ত নেবে কেন? ভুল করেছে, ভুলের শাস্তিও হবে—সেটা আমি অস্বীকার করি না। তবে জাহাঙ্গীর ফিরে আসুক এটা আমি চাই। 

তিনি উপস্থিত নেতাকর্মীদের জাহাঙ্গীরের জন্য দোয়া করার অনুরোধ জানান।

মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদি হয়ে একটি মামলা করেন। ওই দিন বিকেলেই কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকা থেকে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

একই দিনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে জানানো হয়, জাহিদুল আলম জাহাঙ্গীরের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর