এলেঙ্গা ফ্লাইওভারের নকশা বদল, যানজট মুক্তি নিয়ে সংশয়

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম

উত্তরবঙ্গের প্রবেশপথ হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘদিনের যানজট নিরসনে নির্মিত হচ্ছে ফ্লাইওভার। তবে প্রকল্পের মাঝপথে ফ্লাইওভারের নকশায় পরিবর্তন আনায় এর কার্যকারিতা নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এলেঙ্গার বালুর ব্রিজ থেকে ভূঞাপুর লিঙ্ক রোড পর্যন্ত ফ্লাইওভারটি নির্মাণের কথা ছিলো। কিন্তু সংশোধিত নকশা অনুযায়ী এখন ফ্লাইওভারটি নির্মিত হবে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার নাভানা সিএনজি ফিলিং স্টেশন থেকে ময়মনসিংহ লিঙ্ক রোড পর্যন্ত। অর্থাৎ, ফ্লাইওভারের দৈর্ঘ্য ও পরিধি আগের চেয়ে সীমিত করা হয়েছে।

মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী যানবাহনের চালক ও স্থানীয় অভিজ্ঞ ব্যক্তিদের মতে, নতুন নকশায় ফ্লাইওভারটি নির্মিত হলে যানজট নিরসনে এর প্রভাব খুব একটা স্থায়ী হবে না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিশেষজ্ঞ প্রকৌশলী জানিয়েছেন, নতুন নকশার কারণে ফ্লাইওভারটি চালুর শুরুতে এলেঙ্গা এলাকায় যানজট কিছুটা কমতে পারে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নকশার ত্রুটির কারণে আগামী পাঁচ বছরের মধ্যেই এলাকাটিতে আবারও আগের মতো তীব্র যানজট ফিরে আসার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এলেঙ্গা বালুর ব্রিজ থেকে ভূঞাপুর লিঙ্ক রোড পর্যন্ত ফ্লাইওভারটি বিস্তৃত না করে এর দৈর্ঘ্য কমিয়ে দেওয়ায় যানজটের উৎসগুলো পুরোপুরি নির্মূল হবে না। নকশার সীমাবদ্ধতা এবং ভবিষ্যতে যানবাহনের চাপ বাড়লে এই ছোট ফ্লাইওভারটি সেই ভার সামলাতে পারবে না। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই অবকাঠামোটি শেষ পর্যন্ত প্রত্যাশিত সুফল দিতে ব্যর্থ হতে পারে।

এলেঙ্গা এলাকার সাধারণ যাত্রীদের শঙ্কা, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাবে ভবিষ্যতে আবারও তাদের সেই চিরচেনা যানজটের ভোগান্তিতেই পড়তে হবে।

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর