২০১০ থেকে ২০২৪ পর্যন্ত শিক্ষায় কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। দীর্ঘ এই সময়ে শিক্ষার কোনো সুনির্দিষ্ট ভিশন ছিলো না।

রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে রূপগঞ্জকে আধুনিক হিসেবে গড়তে এই সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে যথাযথ নজর না দেওয়ায় মানোন্নয়ন হয়নি। ফলে বর্তমানে এইচএসসি পাস করার পরও অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। এই পরিস্থিতির কারণেই ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করতে হয়েছে।

ববি হাজ্জাজ আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সুনির্দিষ্ট ভিশন নিয়ে কাজ করছেন। বর্তমানে দেশের মাত্র ৬৫ শতাংশ মানুষ ভালোভাবে বাংলা বলতে পারে। আমরা লাখ লাখ টাকা খরচ করে ভবন বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষার কী মান হচ্ছে, কারিকুলাম ও কনটেন্ট কেমন—সেদিকে নজর দিতে হবে।

সেমিনারে প্রতিমন্ত্রী সঠিক শিক্ষক নিয়োগ এবং তাদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, এখন থেকে শুধু ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। দেশের শিক্ষা ব্যবস্থার মান বদলাতে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আপনারা দায়িত্ব নিন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে সোনার বাংলাদেশ গড়বো।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম জয়। সেমিনার শেষে শিক্ষকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর