রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

নারায়ণগঞ্জের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে জেলা রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—সুনামগঞ্জের দিরাই উপজেলার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ফারিয়া (৮) এবং একই উপজেলার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা (৭)। ফারিয়া স্থানীয় লিটন কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণি এবং টুম্পা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, নিহত শিশুদের পরিবার সোনাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তাদের বাবা-মা উভয়ই পোশাক কারখানার শ্রমিক। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে ফারিয়া ও টুম্পা গোসল করতে নামে। একপর্যায়ে ফারিয়া পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে টুম্পা তাকে বাঁচাতে যায়। এসময় তারা দুজনেই পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

পরে স্বজনরা ও স্থানীয় বাসিন্দারা পুকুরে খোঁজাখুঁজি করে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রশাসন জানায়, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর