ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম

বাগেরহাটে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামপাল উপজেলার বড়কাটালী থেকে সোনাতুনিয়ায় যাওয়ার পথে দেয়ালডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবর্না আক্তার মীম (১৩) স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা রামপালের পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী গ্রামের আবু সাঈদ গাজী পেশায় একজন দিনমজুর।

আবু সাঈদ গাজী জানান, তার স্ত্রী তিন ছেলে-মেয়েকে নিয়ে নিজ বাড়ি থেকে একই উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া এলাকায় শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা ৬টার দিকে পেড়িখালীর দেয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে অটোভ্যানে গলার ওড়না পেঁচিয়ে যায় সুবর্নার।

তাকে দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ইব্রাহিম হোসেন সুবর্নাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার এসআই নুরুল আলম বলেন, আমরা লাশের ময়নাতদন্তের প্রতিবেদন তৈরি করছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/পিএজে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর