মোংলায় রেলপথ ব্যবহার করবে ভারত-নেপাল ও ভুটান: মন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পিএম

মোংলা সমুদ্র বন্দরে সক্ষমতা বৃদ্ধির জন্য মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল যোগাযোগ স্থাপনের ফলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান এ রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। 

শনিবার বিকেলে এ রেলপথ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহণ হতো।  রেলপথে পণ্য পরিবহণে খরচ কম, এর সুবিধা পণ্যের শপর যোগ হবে। ফলে এর সুফল জনগণই পাবেন। 

তিনি আরশ বলেন, এ রেলপথের রূপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটারের কিছু অংশ লিংকেজ সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পূর্ণ হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া ২/৩টি ব্রিজে ত্রুটি দেখা দিয়েছিলো তা ইতিমধ্যে ঠিক করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর মোংলা-খুলনা রেলপথ উদ্বোধন করবেন বলে আশা করছি। 

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। 

মোংলা-খুলনা রেল লাইন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালের সেপ্টেম্বরে। ২০২২ সালের ডিসেম্বরে এ প্রকল্প বাস্তবায়নের কথা ছিলো। কিন্তু করোনাসহ নানা কারণে কাজ শেষ না হওয়ায় ২০২৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছিলো। পরে আরও তিন মাসের সময় বৃদ্ধি করা হয়। আগামী ৯ নভেম্বর উদ্বোধন হতে পারে এ রেলপথটি।

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর