খুলনা উপকূলে দূর হচ্ছে সুপেয় পানির সঙ্কট

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম

খুলনার সাগর ঘেঁষা উপজেলা বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা এবং কয়রায় দূর হচ্ছে সুপেয় পানির সঙ্কট। পুকুরের পানি পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে সুপেয় পানি। এছাড়াও সুপেয় পানি সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ, যার সুফল ভোগ করতে শুরু করেছে এলাকাবাসী।

সাগরের নোনাজলের বিশাল এই স্রোতধারার মাঝখানে যে বসতির তার নাম দাকোপ। চারিদিকে অথৈ নোনাজলের মাঝে, খাবার পানির সঙ্কট যেখানে যুগের পর যুগ ধরে।

তবে গেলো একযুগ ধরে একটু একটু করে এখানকার পরিস্থিতি বদলেছে। খাবার পানির অভাব দূর হয়েছে মানুষের।

গ্রামবাসী মালতি মন্ডল বলেন, এখানে এখন কার্ড সিস্টেমের জল আছে। এই নিরাপদ এই জল আট আনা লিটার। 

পানির জন্য হাহাকার রয়েছে বটিয়াঘাটা, পাইকগাছা এবং কয়রা উপজেলাতেও। সেখানেও সুপেয় পানির সঙ্কট দূর হচ্ছে আধুনিক নানা উদ্যোগে।

বানিশান্তার ইউপি চেয়ারম্যান সুদেব রায় বলেন, যদি সুপেয় পানির ক্রাইসিস মেটানো না যায়, তাহলে ব্যাপক হারে রেইন ওয়াটার এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজন আছে সুপেয় পানির জন্য। পানির অভাব দূর করতে ১২ বছরে এই উপজেলাগুলোতে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। যা বাস্তবায়ন করছে বেসরকারি নানা প্রতিষ্ঠান। তবে সুপেয় পানির এই ব্যবস্থা পর্যাপ্ত নয়।

এর আগেও বিভিন্ন দুর্যোগের পর এই উপকূলে খাবার পানির সঙ্কট মোকাবেলায় নানা ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা বেশিদিন টেকেনি। তবে এবার আগের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার পরিচালনা বিভাগের পরিচালক ইউসুফ মাসুদ বলেন, টেকসই না হওয়ার যে কারণগুলোর মধ্যে একটি হলো ওনারশিপ গ্রো না করা। দ্বিতীয়ত, যেটা সত্য সেটা হলো যে, সামান্যতম যে মেইন্টেনেস কস্ট থাকে সে বিষয়টা সবসময় অ্যাড্রেস করা হয়না।

খুলনার চারটি উপজেলার অন্তত আট লাখ মানুষের খাবার পানির তীব্র সঙ্কট রয়েছে। কিন্তু নানা উদ্যোগ নিয়ে চাহিদা মিটছে মাত্র এক লাখ মানুষের।

 

একাত্তর/পিএজে
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।
সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরইমধ্যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তার চাল পাননি লক্ষ্মীপুরের জেলেরা।
টানা দুই মাস মাছ ধরে মাছ শিকারে নিষেধাজ্ঞায় কক্সবাজারের জেলেদের পরিবারে চরমভাবে অভাব ভর করেছে। কাজহীন পড়ে থাকায় সংসারে খাবার, সন্তানদের পড়াশোনা সব কিছুই বন্ধ এখন। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর