সুন্দরবনে ভ্রমণে এসে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। তার খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিত আব্দুল্লাহর বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ 'এমভি দি এক্সপ্লোরার' শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সিবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যান। 

এ ঘটনার পরপরই জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নামলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি। 

ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজ এমভি দি এক্সপ্লোরার শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রোববার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওনা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগে শরনখোলা রেঞ্জের এসিএফ রানা দেব জানান, কচিখালীর ডিমেরচর এলাকায় নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধারের জন্য শরনখোলা, কটকা, কচিখালীর ফরেস্ট টিম, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই একদিকে যখন স্প্যানিশ আর্মাডাদের উল্লাস, অন্যদিকে তখন মাঠজুড়ে ছড়িয়ে পড়ল চরম উত্তেজনা ও কুৎসিত হাঙ্গামা! ম্যাচ শেষে কাতার আসরের চ্যাম্পিয়ন...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর