নড়াইলে তিন মহিলা মাদক কারবারির যাবজ্জীবন

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম

নড়াইলে একটি মাদক মামলায় তিন মহিলা মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শাহিদা বেগম (৪০) যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ও ফাতেমা বেগম (৩৮) একই এলাকার মৃত মওলা বক্সের মেয়ে । অপর পলাতক আসামী পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদারপাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে।

মামলার বিবরণে জানা গেছে, লোহাগড়া থানার মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানকালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকাল সাড়ে পাঁচটার দিকে লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার ওড়নায় মোড়ানো ৪০ বোতল, ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামী পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় এএসআই মনিরুল ইসলাম বাদি হয়ে তিনজনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা করেন।  মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আলমগীর সিদ্দিকী জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহিদা বেগম, ফাতেমা বেগম ও পলাতক পেয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড  ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

 

একাত্তর/জো
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর