ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে নিখোঁজ জেলে ভারতের জলসীমার উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম

বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় মিধিলির কবলে পড়ে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া এক জেলেকে ভারতীয় জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের ১৭ জেলে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে। 

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া জেলের নাম হরনাথ দাল। তিনি কক্সবাজার জেলার বিবিরখালী গ্রামের বাসিন্দা। 

গত মঙ্গলবার (২১ নভেম্বর) নরেন্দ্র-২ নামে ভারতীয় ফিশিং ট্রলারের জেলেরা দেশটির  উপকূলের পারদ্বীপ থেকে ৭০ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে বৃহস্পতিবার দেশটির কোস্টগার্ডে ওই জেলেকে হস্তান্তর করে। 

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, পাঁচ নভেম্বর কক্সবাজারের বাঁশখালী থেকে ১৮ জন জেলে মোহনা নামে একটি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। ১৭ নভেম্বর ঘুর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে ওই ট্রলারটি ডুবে যায়। হরনাথ দাল ডুবন্ত ট্রলারের জেরিকেন ধরে পাঁচ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকেন। তবে তার সঙ্গী অপর ১৭ জেলে নিখোঁজ হয়। ২১ নভেম্বর নরেন্দ্র-২ নামে ভারতীয় ফিশিং ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার ভারতীয় জেলেরা সে দেশের কোস্টগার্ডের কাছে তাকে হস্তার করে। 

তিনি আরও জানান,  শুক্রবার বিকেলে ভারতীয় কোস্টগার্ড সদস্যরা সমুদ্রসীমার শূন্যরেখায় কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের কাছে হরনাথকে হস্তান্তর করে। কোস্টগার্ড সদস্যরা তাকে নিয়ে শনিবার মোংলায় ঘাটিতে পৌঁছায়। এরপর হরনাথকে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ অপর ১৭ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড চেষ্টা চালাচ্ছে। 

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর