রাজশাহীতে ট্রাক-অটো সংঘর্ষ, নিহত চার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম

রাজশাহীতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন যুবক। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে জেলর পুঠিয়া উপজেলার বেলপুকুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন- গুরুদাসপুর উপজেলার বাকিদেবপুর গ্রামের হাসান আলীর স্ত্রী পারভিন বেগম, কান্তপুর গ্রামের আবু সাঈদের কন্যা কলেজছাত্রী শারমিন, একই গ্রামের ইনসাফ আলীর পুত্র আইয়ুব আলী লাবু। এছাড়া একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়ায় যায়নি। ধারনা করা যাচ্ছে, তিনি অটোরিকশার চালক। 

আহত যুবকের নাম হৃদয়। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালি সিটি গেট এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যানবাহনই সড়কের পাশের খাদে চলে যায়। এসময় ট্রাকের নিচে পড়ে যান অটোরিকশার যাত্রীরা। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত চার জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও তিন জনের মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর