রামপালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৪ এএম

বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফয়লাবাজার বাসস্ট্যান্ডের কাছে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুনে বাসের ইঞ্জিনসহ সবগুলো সিট পুড়ে ছাই হয়ে যায় ও কাঁচ ভেঙ্গে যায়। পরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানাইয়, রাত ৯টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাবাজার বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে পার্শ্ববর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে আগুনে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

ভস্মীভূত গাড়ীর ড্রাইভার রিপন জানান, তিনি দুপুরের পর মোংলা ইপিজেড থেকে যাত্রী নিয়ে রামপালের ফয়লাবাজার এলাকায় যাত্রীদের নামিয়ে দিয়ে রাস্তার পাশে গাড়িটি পার্কিং করে রেখে চলে যান। রাতে খবর পেয়ে তিনি গাড়ির কাছে গিয়ে দেখেন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে।

রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনা জানতে পেরে রামপাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, বাসে আগুন লাগার পর নিকটবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা আগুন নেভাতে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে- তা খতিয়ে দেখছে পুলিশ।

 

একাত্তর/জো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর