বাগেরহাটে দুই আসনে চার জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ পিএম

বাগেরহাট-১ ও ২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নি অফিসার। তাদের মধ্যে রয়েছেন তিন জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী।

ঋণ খেলাপির দায়ে দলীয় তিনজনের এবং সমর্থনকারিদের স্বাক্ষরের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কর হয়। 

রোববার জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই সাংবাদিকদের এ তথ্য জানান জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। 

বাগেরহাট জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, বাছাইয়ের সময় ঋণ খেলাপির দায়ে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী রবিউলের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে এখন বৈধ প্রার্থী সংখ্যা সাতজন।

অন্যদিকে বাগেরহাট-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করার সময় ঋণ খেলাপির দায়ে তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম এবং সমর্থকদের সই মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা তিনজন। 

সোমবার বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।

একাত্তর/এসি
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর