লক্ষ্মীপুরে দুই আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৫, অপেক্ষমান ৪

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

লক্ষ্মীপুরে সংসদীয় ১ (রামগঞ্জ) ও ২  (সদর ও রায়পুর) আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণাসহ পাঁচ জনের মনোনয়ন বাতিল ও চার জনকে অপেক্ষমান রেখে জেলা রিটার্নিং অফিসার। 

রোববার দুপুরে আসন দুটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান এ ঘোষণা দেন।

তিনি জানান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন এ আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ ঘোষণাসহ তিন জনের মনোনয়ন বাতিল এবং এক জনের মনোনয়ন অপেক্ষমান রাখা হয়েছে। 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর) আসনে মোট ১৩ জনের মধ্যে আট জনের মনোনয়ন বৈধ ঘোষণাসহ দুই জনের মনোনয়ন বাতিল এবং তিন জনের মনোনয়ন অপেক্ষমান রয়েছে।

সোমবার লক্ষ্মীপুর-৩ ও ৪ আসনের মনোনয়ন পত্র যাচাইবাচাই করা হবে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আনোয়ার হোসেন খান, স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নিয়াজ মাখদুম ফারুকী, জাতীয় পার্টির মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) মো. শাহজালাল। 

এই আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- ন্যাশনাল পিপল্স পার্টির মোশারফ হোসেন, স্বতন্ত্রপ্রার্থী  মো. ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন। 

এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী এম এ আউয়াল (মামলা সংক্রান্ত কারণে) তার মনোনয়ন অপেক্ষমান রয়েছে। 

অপরদিকে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ, স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা, বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ, বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম।

আসনটিতে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী এ এফ জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া এবং অপেক্ষমান রয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম, মুক্তিজোটের ইমাম উদ্দিন (সুমন), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মো. আমির হোসেন।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর