বাগেরহাটে বাস চাপায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক এক পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

শনিবার সন্ধ্যায় জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. মনিরুজ্জামান মনি (৬৫)। তিনি বাগেরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মদ মল্লিকের ছেলে।

এসময় মোটরসাইকেল চালক আহত হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও তার চালক ও সহকারি পালিয়ে গেছে। 

বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে মনিরুজ্জামান মনি বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রাবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মনি নিহত এবং চালক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মনির মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তার মৃতদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

ওসি মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ওই বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর