বাগেরহাটে নিখোঁজ জেলে ও ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

বাগেরহাটে নিখোঁজের পাঁচ দিন পর নদী থেকে এক জেলে এবং নিজ বসত ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সদর উপজেলার চিত্র নদীর পানিঘাট এলাকা থেকে ওই জেলে এবং মোড়লগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামে থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এসকেন্দার শেখ (৬৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বড় সিংরাম গ্রামের তসির উদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নারীর নাম পারভীন বেগম। তিনি মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের প্রথম স্ত্রী। ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় এসকেন্দার শেখের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

অপর দিকে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন জানান, বসত ঘরে খাটের পাশে মেঝেতে পড়েছিল ওই নারীর মরদেহ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

তিনি জানান, সোমবার রাতে পারভীন বেগমের মেয়ে হাফসা ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। হাফসা তাদের বাড়িতে চুরি হয়েছে বলে জানিয়েছে। কিন্তু চুরির বিষয়টি পুলিশের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে এবং বক্তব্যে অসংলগ্নতা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ডায়েরি হয়েছে, পুলিশ তদন্ত করছে। 

একাত্তর/এসি
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর