নড়াইলে মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম

নড়াইলে একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিতে পারলে তাকে আরো ছয় মাস অতিরিক্ত সাজা খাটতে হবে।

একই মামলায় আরেক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, আর জরিমানা না দিতে পারলে তাকে খাটতে হবে আরো তিন মাসের কারাভোগ।

বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ড পেয়েছেন নাছির উদ্দিন শেখ। তার বাড়ি নড়াইল সদর উপজেলার রগুনাথপুর গ্রামে। আর একই উপজেলার নাকসী গ্রামের মুহাম্মদ আলম শেখ পেয়েছেন পাঁচ বছরের দণ্ড।

মামলার বিবারণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে আসামিদের ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে ডিবি পুলিশ।

এরপর দুজনকে আসামি করে মামলা করা হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দণ্ডের রায় দেয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিদের আলাদতে উপস্থিত হাজির করা হয়েছিলো।

এএ/আরবি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
হবিগঞ্জে আলোচিত জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষকলীগের এক নেতাকে আমৃত্যু কারাদণ্ড ও অপর ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর