আমবাগানে প্রবাস ফেরতের ঝুলন্ত লাশ, স্বজনদের দাবি হত্যা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে সাধু টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রবাস ফেরত যুবক মো. হযরত (৩৩) উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি প্রায় মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

নিহতের স্বজনদের দাবি,  হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বাবা আব্দুল হান্নান বলেন, তার ছেলে মাসখানেক আগে দেশে ফিরে শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে তার ছেলে বাড়ি থাকেননা। তেমন যোগাযোগও ছিলোনা। সকালে খবর পেয়ে টুটুল সাধুর আমবাগানে গিয়ে তার লাশ দেখতে পান।

শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়ায় একটি মেহগনি বাগানে সাধু টটুল ভেরোর সাধুসঙ্গের আস্তানা রয়েছে। আস্তানার পিছনের আমবাগানে একটি গাছের সাথে মাফলারে ঝুলছে হযরতের মরদেহ। মরদেহের চারিদিকে পুলিশ, স্বজন ও উৎসুক জনতা ভিড় করেছে।

নিহতের ভাই তুষার জানান, তার ভাইয়ের শালা নয়ন গত রোববার মুঠোফোনে তার ভাইকে হত্যার হুমকি দিয়েছিলেন। আর আজ তার লাশ পেয়েছেন। তার দাবি, তার ভাই আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ জেলার কণ্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে নিলা খাতুনের সাথে হযরতের বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বামী-স্ত্রী দুইজনেই সৌদি আরব থাকতেন।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধারের পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

 

একাত্তর/জো
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর