যশোরে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার, আটক দুই

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:৪১ পিএম

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। মেপে দেখা গেছে, ওই স্বর্ণের বারগুলোর ওজন তিন কেজি ৩৫৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে জেলা শহরের উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বর্ণ উদ্ধার ও কারবারিদের আটক করা হয়। 

আটকরা হলেন- যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। দুপুরে উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি জুয়েল ইমরান। 

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর