শৈলকূপায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:১৫ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও একজন।

নিহত স্বাধীন গ্রামের মাতব্বর সুনিল বিশ্বাসের ছেলে।

পুলিশ অভিযুক্ত সিপন ও সিবুকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভগবাননগর গ্রামের আদিবাসীপাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে নীলপূজার আয়োজন করা হয়। এ সময় কাঁদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসী সম্প্রদায় (বাগদি)। রোববার বিকালে খেলা নিয়ে মাতব্বর সুনীল বিশ্বাসের সঙ্গে অধির বিশ্বাস নামে এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ন্যাসীকে থাপ্পড় মারেন সুনিল বিশ্বাস।

এর জেরে রাতে বাড়ির পেছনে গেলে সুনিল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন সন্ন্যাসীরা। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে চিকিৎসাধীন স্বাধীনের মৃত্যু হয়। স্বাধীন বিবাহিত এবং এক সন্তানের জনক।

এ ঘটনায় স্বাধীনের বাবা চিকিৎসা নিচ্ছেন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, হত্যা মামলা হয়েছে। পুলিশ সোমবার সকালে অভিযুক্ত ভগবান নগর গ্রামের সিপন ও সিবুকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

একাত্তর/আরএ
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর