নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে দুর্বৃত্তের গুলি

আপডেট : ১০ মে ২০২৪, ১০:১৬ পিএম

নড়াইলে বাড়ির সামনে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে। 

শুক্রবার সন্ধ্যার দিকে জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোস্তফা কামাল (৪৮)। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। 

তার পরিবার ও স্থানীয়রা জানায়, সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। 

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর