নরসিংদীতে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ মে ২০২৪, ০৯:৩০ পিএম

নরসিংদীতে রেললাইনে পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ধারনা করা যাচ্ছে. ওই যুবকের মৃত্যু রেলে ধাক্কায় হয়েছে। তবে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার বিকেলে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের পড়নে সাদা রঙের জামা ও জিন্স প্যান্ট ছিল।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে টান ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েক জন যুবক ঘুরতে বের হন। এসময় তারা রেললাইনের রক্তের দাগ ও নিচে এক যুবকের মরদেহ  দেখতে পায়। 

ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকার বলেন, ধারনা করা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, নিহতের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে মরদেহ  উদ্ধার করে নিয়ে যাবেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঘোড়াশালে রেললাইনের নিচে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি।  মরদেহ  উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছি।

একাত্তর/এসি
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর