নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:৪১ পিএম

নড়াইলে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। কারা এবং কেন এই হত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয়দের ভাষ্য নেপথ্যে রয়েছে মাদকের কারবার।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় একটি ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনিস শেখ (৩২)। তিনি চরকান্দিপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আনিস ওই ইটভাটা এলাকায় যায়। এ সময় একদল যুবক তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আনিসের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। 

নিহতের ভাই ইউপি মেম্বর সোহেল শেখ হত্যার ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক দাবি করেছেন। তবে ওই গ্রামের একাধিক সূত্র বলছে, ওই যুবকের মাদকের কারবারের সঙ্গে যুক্ত ছিল। 

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান বলেন, হত্যায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর