আওয়ামী লীগ নেতাকর্মীদের থানায় হামলা, গুলিতে আহত ২৫

আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:০৩ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামিকে ছাড়িয়ে নিতে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালিয়েছে। এ ঘটনায় ওসি তদন্তসহ আহত হয়েছে সাত পুলিশ সদস্য। আর পুলিশের গুলিতে আহত হয়েছে ২৫ জন। 

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের পাঠানো হয়েছে ঝিনাইদহ ও কুষ্টিয়া সদর হাসপাতালে। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ধাওড়া গ্রামের লোকজন থানা ঘেরাও করে আসামি মোস্তাক শিকদারকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা ভাঙচুর চালায় ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে।

হামায় ওসি তদন্ত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারামারির ঘটনায় শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে ছাড়িয়ে নিতে শত শত মানুষ থানায় এসে ভিড় জমায়।

এ সময় নিরীহ মানুষকে ধরে হয়রানি ও টাকার বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেয়ার অভিযোগ এনে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরীকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধরা। 

ওসি প্রত্যাহারের স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে থানা ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। 

পুলিশের গুলিতে আহতদের মধ্যে রয়েছে- ধাওড়া গ্রামের ফিরোজ শিকদার, আলী আকবর, আজগর মন্ডল, তুহিন জোয়ারদার, নাফিজ, সালামত, সুইম, জান্নাত, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুল ওহাব, ফারুক, জালালসহ অন্তত ২৫ জন আহত হয়। 

শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরি বলেন, আওয়ামী লীগ কর্মী এজাহারভুক্ত আসামি ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের মোস্তাক সিকদারকে রোববার দুপুরে আটক করে পুলিশ। এতে ক্ষিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা বিকাল সাড়ে তিনটার দিকে শৈলকুপা থানা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে বলে জানান তিনি। 

আরবি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর