এক রানওয়েতে দুই উড়ান, অল্পের জন্য রক্ষা পেলো কয়েকশ যাত্রী

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৬:১০ পিএম

ভারতের মুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে ল্যান্ডিং এবং টেকঅফের সময় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের সংঘর্ষ এড়িয়েছে দুই উড়ান। অল্পের জন্য রক্ষা পেয়েছে দুই উড়ানের কয়েকশ যাত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই মুম্বাই বিমানবন্দরে হইচই পড়ে যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচলের নিয়মিত ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এরইমধ্যে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোল সদস্যকে পদচ্যুত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই বিমানবন্দরে একটি ইন্ডিগো উড়োজাহাজ রানওয়েতে নেমে আসে, ঠিক একই সময়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ উড্ডয়ন করছিল। দুই উড়োজাহাজই একই রানওয়েতে ছিলো। 

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি কেরালার তিরুবনন্তপুরমের উদ্দেশে যাত্রা করছিল, অন্যদিকে ইন্ডিগোর উড়োজাহাজটি ইন্দোর থেকে মুম্বাই আসছিল।

উভয় এয়ারলাইন্সই এই ঘটনার বিবৃতি জারি করেছে এবং দাবি করেছে যে তাদের উড়ানের পাইলটদের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ছাড়পত্র দিয়েছে।

বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ইন্দোর থেকে ৬ই ৬০৫৩ ফ্লাইটটি মুম্বাইয়ে আসছিল। মুম্বাই এয়ার ট্রাফিকের সবুজ সংকেত পেয়েই বিমানটি অবতরণ করেছে। যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। 

আর এয়ার ইন্ডিয়া বলেছে, এটিসির ছাড়পত্র পাওয়ার পরই তাদের উড়ান উড্ডয়ন করছিল।

মুম্বাই বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ওই দুই উড়ানকে একই সময়ে  সবুজ সংকেত দিয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। 

সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা করছেন নেট নাগরিকরা। এমনকি বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তাও নিয়ে প্রশ্ন উঠেছে। 

আরবিএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর