বাগেরহাটে বাস চাপায় বাবা-ছেলে নিহত, মা আহত

আপডেট : ২২ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে জেলার ফকিরহাট উপজেলার  পিলজংগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালী জেলার গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার ছেলে এক বছরের ছেলে। আহত নারীর নাম মিনু বেগম (৩০), তিনি খলিলুরের স্ত্রী। 

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার মনিরুল ইসলাম বলেন, সকালে পটুয়াখালী থেকে স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে যশোরে শ্বশুরবাড়ির যাচ্ছিলেন খলিলুর। ওই এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়। এসময় আশঙ্কাজনক অবস্থায় মিনুকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থে‌কে নিহতদের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর