রামপালের ক্যান্সার হাসপাতালে সারাদেশের মানুষ সেবা পাবে: গণপূর্তমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:১৫ পিএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, রামপালে ক্যান্সার হাসপাতাল নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পাশাপাশি সারাদেশের মানুষ চিকিৎসার সুযোগ পাবে।

রোববার বিকেলে বাগেরহাটে রামপাল উপজেলার দাউদখালী নদীর তীরে ঝনঝনিয়ায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার’ হাসপাতাল নির্মাণ প্রকল্পে কাজ পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, ক্যান্সারে আক্রান্ত হলে মানুষের বাঁচার সম্ভাবনা অনেক কম। চিকিৎসাও বেশ ব্যয়বহুল। অর্থের অভাবে অনেকে চিকিৎসা করাতে পারে না। যাদের অর্থবৃত্ত আছে তারা বিদেশে গিয়ে চিকিৎসা করান।

প্রকল্পটির পরিচালক রেজা সেলিমের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে জমি বরাদ্দ পেয়ে এই ক্যান্সার হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছি। এই এলাকার গণমানুষের নেতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ. খালেক ও তার সহধর্মিণী সংসদ সদস্য হাবিবুন নাহার এই ক্যান্সার হাসপাতাল নির্মাণে সহযোগিতা করছেন। হাসপাতালটি নির্মাণ হলে এই এলাকার আর্থ সামাজিক উন্নয়ন প্রেক্ষাপট অনেক পাল্টে যাবে।

গণপূর্তমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ফিলিস্থিনিদের মতো আমাদের দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ স্মৃতির কথা এদেশের মানুষ আজও ভোলেনি। যে কোনো কাজ করতে হলে নিজের মধ্য একটা দেশ প্রেম থাকতে হবে। যারা কলাম সৈনিক তাদের লেখনির মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জাতীর সামনে তুলে ধরতে হবে।

হাসপাতাল নির্মাণ প্রকল্পে কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় উপজেলার শ্রীফলতলায় আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রের মিলনায়তনে বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও মোল্লাহাট উপজেলার সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন গণপূর্তমন্ত্রী।

এসময় সভাপ্রধানের বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক জাফর ওয়াজেদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, পিআইবি পরিচালক প্রশাসন মো. জাকির হোসেন, প্রশিক্ষক শাহ আলম সৈকত।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ. খালেক, স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার সেন্টার প্রকল্পে পরিচালক রেজা সেলিম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, জেলা সহকারী সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন প্রমুখ।

একাত্তর/আরএ
সৌদি আরবের অন্যতম প্রধান ও ব্যস্ততম পরিবহন কেন্দ্র রাজধানী রিয়াদের ‘কিং খালিদ’ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার আবারও এক ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের চালানো...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর