স্ত্রী হত্যা মামলায় র‌্যাবের অভিযানে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-৬ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফাতেমাতুজ জোহরাকে (১৯) হত্যার ঘটনায় অভিযুক্ত মো. কাশেম শেখ (২৫) উপজেলার ধনপোতা গ্রামের বাসিন্দা। তাকে ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে তুলে দিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬ ও পুলিশ সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের বাসিন্দা মো. কাশেম শেখ প্রেমের ফাঁদে ফেলে রামপালের কামদি এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে জোহরাকে বিয়ে করেন। বিয়ের পর ওই দম্পতি ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় আব্দুল জব্বারের ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন।

চলতি বছরের ১৬ মার্চ বিকেলে আসামি কাশেম শেখ ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় তার ভাড়া বাসায় স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করেন। পরে স্ত্রী আত্মহত্যা করেছে এমন তথ্য দিয়ে শ্বশুরকে মরদেহ নিয়ে যেতে ফোন করেন। শ্বশুর পৌঁছানোর আগেই কাশেম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এঘটনায় ফকিরহাট মডেল থাকায় মামলা হলে র‌্যাব ও পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে রূপসার খাঁন জাহান আলী ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলীম শেখ জানান, রাতে র‌্যাব পুলিশের কাছে আসামি হস্তান্তরের পর শনিবার সকালে তাকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম জানান, যৌতুকের জন্য মারপিট করে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি কাশেম শেখকে রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

একাত্তর/আরএ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর