বাগেরহাটে বিএনপি নেতা হত্যায় গ্রেপ্তার এক, অস্ত্র উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

বাগেরহাটে ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সজিব তরফদার হত্যা মামলায়  একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর শিকার (৩৭)। তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া  গ্রামের বাসিন্দা।  

শুক্রবার তাকে পিরোজপুর জেলার কাউখালী থানার হুগলি বাটকা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর গ্রামের একটি ডোবা থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে, একটি দোনালা বন্দুক, একটি একনালা পাইপগান, একটি কার্তুজ এবং একটি ধারালো অস্ত্রের কাঠের বাট।

শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, সজিব তরফদার হত্যায় সরাসরি অংশ নেয় চার জন। আটক আবু বক্কর ওই দলের একজন। তিনি সজিব এ মামলার এজাহারভুক্ত আসামি। উদ্ধার অস্ত্রগুলো হত্যায় ব্যবহার করা হয়েছিল। 

পাঁচ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ওই ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজিব তরফদারকে (৪৫) মির্জাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী নাঈমা ফারহানা বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আট থেকে ৯ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। 

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর