সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম

নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে।

সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেলে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্য আসার পথে আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর