পূর্ব সুন্দরবনের আগুন ৪৮ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:০৪ পিএম

পূর্ব সুন্দরবনের আগুন তিন দিনেও পুরোপুরি নেভেনি। বনরক্ষী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পানির অভাবে অগ্নি নির্বাপণ কাজে বিঘ্ন হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সরেজমিনে পূর্ব সুন্দরবনের ধানসাগর টহল ফাঁড়ির শাপলারবিল  তেইশেরছিলায় গিয়ে দেখা যায়, বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভেনি। ভোলা নদীতে জোয়ার আসায় ফায়ার সার্ভিস সদস্য ও বনরক্ষীরা পুরোদমে পানি ছেটাচ্ছেন। আগুন এখন দৃশ্যমান না হলেও মাটির নিচে ও গাছের গোড়ায় শেকড়ের মধ্যে আগুনের রেশ থাকায় সেখানে পানি দেওয়া হচ্ছে।

এর আগে রোববার (২৩ মার্চ) সকালে ধানসাগর টহল ফাঁড়ির শাপলারবিল তেইশেরছিলার বনে নতুন করে আগুন জ্বলে ওঠে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় ও পানির অভাবে নেভানো কষ্টকর হয়ে পড়ে। বনের অন্য গাছ, লতাগুল্মসহ আগুনে অনেক সুন্দরী গাছ পুড়ে গেছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, ধানসাগর স্টেশনের শাপলার বিল তেইশেরছিলায় বনে ফায়ার লাইন কেটে এবং উপর্যুপরি পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। মাঝে মাঝে গাছের শেকড়ের গভীর থেকে ধোঁয়া উঠছে। ধোঁয়া দেখে পানি ছোটানো হচ্ছে। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি, কার্যক্রম চলমান রয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর