পিরোজপুরে চেতনানাশক ছিটিয়ে এক রাতে পাঁচ বাড়িতে চুরি

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

পিরোজপুরে চেতনা নাশক ছিটিয়ে ও সিঁধ কেটে এক রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ দেড় লাখ টাকাসহ দুই ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৫ মার্চ) রাতে জেলার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কুহুদশকাঠি গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, গভীর রাতে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে চোররা রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢোকে। এসময় মূল্যবান জিনিস, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। সকালে ঘুম থেকে উঠে ঘরের সিঁধ কেটে চুরির নমুনা দেখতে পান চুরি যাওয়া বাড়ির লোকজন। পরে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। এক রাতে একটি গ্রামের পাঁচটি বাড়ি চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী রিপন বৈদ্য জানান, আমি কয়েকদিন আগে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল তাই ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকা চোর নিয়ে গেছে। 

আরেক ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের বাধা গরুগুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার ব্যবহার করা দুটি সোনার চেন নিয়ে গেছে। 

ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সরজমিনে গিয়ে থানায় জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছে হয়তোবা তারাই এই চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে।

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, এলাকায় কয়েকদিন যাবত চুরির ঘটনা ঘটছে। গত রাতে চুরির নমুনাগুলো একই। ইদানিং এলাকায় কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে। তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে এ ধরণের চুরির ঘটনা ঘটতেই থাকবে। 

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর