যশোরে বহুতল ভবনের কার্নিশ ভেঙে প্রকৌশলীসহ নিহত তিন

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

যশোর নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে নিচে পড়ে দুই প্রকৌশলীসহ তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের সার্কিট হাউসপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন ভবন ‘ইকবাল মঞ্জিলের’ কার্নিশ ভেঙে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা শ্রমিক নূর ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন সাত তলা ভবনের কাজ করছিলেন কোম্পানির নিজস্ব প্রকৌশলী ও শ্রমিকরা। হঠাৎ ছয় তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন। 

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানিয়েছেন, নিয়ম মেনে বিল্ডিং নির্মাণ হচ্ছিলো কি না  সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কোনো গাফিলতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর